উত্তরা ব্যাংকের আধুনিক এসওসি বাস্তবায়ন

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

উত্তরা ব্যাংক পিএলসি. তাদের সাইবার নিরাপত্তা অবকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এলিভেট সলিউশনস লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় মাইক্রোসফট সেন্টিনেল-ভিত্তিক একটি আধুনিক সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) প্রতিষ্ঠা করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি উত্তরা ব্যাংক পিএলসি.-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উত্তরা ব্যাংক, এলিভেট সলিউশনস লিমিটেড এবং মাইক্রোসফট-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এর ফলে ব্যাংকটি রিয়েল-টাইম মনিটরিং, উন্নত হুমকি শনাক্তকরণ এবং ইন্সিডেন্টের বিপরীতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সুবিধা অর্জন করবে, যা তাদের ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে। এই আধুনিক এসওসি বাস্তবায়নের মাধ্যমে উত্তরা ব্যাংক পিএলসি. ক্রমবর্ধমান সাইবার হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে এবং গ্রাহকদের জন্য একটি নিরাপদ ও আস্থাশীল ডিজিটাল ব্যাংকিং-এর পরিবেশ নিশ্চিত করবে।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত