চন্দনাইশে প্রতিবন্ধী পরিবারকে আর্থিক অনুদান

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের হাছনদণ্ডী এলাকার একটি প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে চন্দনাইশ প্রেস ক্লাব।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজ বাড়িতে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী মাসুদ রানা, আবু হাসনাত রিপন ও মুহাম্মদ আশিকের আর্থিক সহযোগিতায় তাদের পরিবারের হাতে নগদ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয় এবং আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক ইরফান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।