হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯৮০ জন এবং হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর মধ্যে হামে ৯২ ও উপসর্গে ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮১ হাজার ৮৪ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। হামের রোগী পাওয়া গেছে ৯ হাজার ৮৩৩ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ২৯২ জন।