বাংলাদেশ বিমানবাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসা, জিডি(পি)-কে ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। আইএসপিআর