চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। এর আগে এদিন ভোরে উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হাকিম উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডে বাচুর সওদাগরের বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
আব্দুল হাকিম দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক।
ওসি জানান, 'পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।’