গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণীর এক শিক্ষার্থী অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সাকিরুল ইসলাম(২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১১ জুন) বিকেলে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কামদিয়া কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে কামদিয়া দ্বি-উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে একই শ্রেণীর ছাত্র ও কামদিয়া গ্রামের হারুণ অর রশিদের পুত্র হুমায়ুন কবির (১৮) ও তার সঙ্গীরা।
এরপর একটি অটোরিকশায় জোর পুর্বক তুলে নিয়ে পাশ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা গ্রামের শাহাজান আলীর পুত্র সাকিরুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়। সেখানে সংঘবদ্ধভাবে মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরে তাকে একটি আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে এসে নির্যাতিতা মেয়েটি তার পরিবারকে সকল ঘটনা খুলে বলে।
এ ঘটনায় তার পিতা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামের আরিফুল ইসলাম মিটন থানায় ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দুপুরেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিরুলকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, অভিযোগের প্রেক্ষিতে সাকিরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং নির্যাতিতার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।