তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে কাজ করছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার কুমার তার ঝুলিতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। তবে কি এবার অবসরের কথা ভাবছেন অক্ষয়? এমন খবর বেশ কিছু দিন ধরেই ঘুরছে। কিন্তু সত্যিই কি তাই?
তবে অক্ষয় এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এখনই অবসরের কথা ভাবছেন না। বলা ভাল হয়তো কখনোই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলকমুক্তি অনুষ্ঠানে অবসর নিয়ে প্রশ্নের জবাব দেন বলি তারকা। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাজ ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা তার নেই।
তবে অক্ষয় স্বীকার করেছেন, মাঝে মাঝে অবসরের কথা তার মাথায় আসে ঠিকই। কিন্তু সেই ভাবনা খুব অল্প সময়ের জন্যই মাথায় থাকে। অক্ষয় বলেন, “ভোর চারটেয় যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মধ্যে এই চিন্তা মাথায় আসে। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, শুটিংয়ে যেতে হবে। তার পর মনে হয়, ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে সেটে পৌঁছোতে হবে। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ড থাকে। তার পর ভাবি, কাল অবসর নেব। পরদিন আবার ভোর চারটেয় উঠে একই ঘটনা ঘটে। এ ভাবেই ৩৬ বছর কেটে গেছে।’