অক্ষয় কুমারের মেয়েকে কুপ্রস্তাব, গ্রেপ্তার ১

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

বলিউড তারকা অক্ষয় কুমারের কিশোরী মেয়ে নিতারাকে ঘিরে সাইবার হয়রানির এক চাঞ্চল্যকর ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ। জানা গেছে, একটি অনলাইন গেম খেলার সময় এক ব্যক্তি তার ১৩ বছর বয়সী মেয়ে নিতারার কাছে নগ্ন ছবি চেয়েছিল। 

মহারাষ্ট্র সাইবার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক যশবী যাদব জানান, বিষয়টি সামনে আসার পরই তদন্ত শুরু হয় এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি সামনে আনার উদ্দেশ্যে মুম্বইয়ের আর ডি ন্যাশনাল কলেজে একটি সাইবার সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখানে ছাত্রছাত্রীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত