‘বাজেটে শুধু শুল্ক আরোপ নয়, রয়েছে চমকও’

প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট শুধু কর বাড়ানো বা নতুন শুল্ক আরোপ নয়, এবার বাজেটে এসেছে কিছু চমকও। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দেশ রূপান্তরকে এ কথা জানান। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করেন।

রুমন বলেন, বাজেটে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ১০ দিনের মধ্যে ভিসা প্রদান, ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেনে বিনামূল্যে যাতায়াত এবং মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড়, মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর বাতিল, ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ভ্যাট প্রত্যাহার, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি আমদানিতে শুল্কছাড়, প্রাথমিক শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে প্রায় পৌনে ৪ লাখ টাকা এবং সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ, মৎস্য বীমা স্কিম চালুর পরিকল্পনা, ক্যানসার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব।

তিনি বলেন, সব প্রস্তাবই বাস্তবায়িত হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে দীর্ঘদিন পর বাজেটে এমন কিছু উদ্যোগ দেখা যাচ্ছে, যা সরাসরি সাধারণ মানুষ, শিক্ষার্থী, প্রবীণ নাগরিক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জীবনকে স্পর্শ করতে পারে।