টেইলর সুইফটের অনন্য অর্জন

সংগীতের জগতে আরও এক অনন্য শিখরে আরোহণ করলেন পপ সুপারস্টার টেইলর সুইফট। নিউ ইয়র্কে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘সংরাইটার্স হল অব ফেম-২০২৬’-এর সদস্য হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে তার পাশে ছিলেন হবু স্বামী ট্রাভিস কেলস এবং বাবা-মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ।

সুইফটকে এই সম্মাননায় ভূষিত করতে গিয়ে স্পিলবার্গ তাকে একজন অদম্য শক্তির উৎস হিসেবে বর্ণনা করেন। রসিকতা করে তিনি জানান, এআইর কাছেও সুইফটের কৃতিত্বের গভীরতা পরিমাপ করা অসম্ভব। অনুষ্ঠানে সংগীতশিল্পী সম্বর জনপ্রিয় গান ‘কার্ডিগান’ ও ‘ডিয়ার জন’ গেয়ে সুইফটকে শ্রদ্ধা জানান। নিজের লেখা গান গাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন সুইফট। গত এক বছরে রেকর্ড ভাঙা অ্যালবাম এবং সফল সফরের পর, তার গান লেখার এই স্বীকৃতি ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল।