সৈয়দ দুলালের কথা ও সুরে ‘তুমি আমার সুজন মাঝি’ গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও রাফতি। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। গত ১১ নভেম্বর ‘ঝুবফ উঁষধষ গঁংরপ’ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। প্রথমবার একসঙ্গে কাজ ও নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে রাফতি জানান, আকাশ মাহমুদের সঙ্গে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। নিজের গানে প্রথম অভিনয়কে তিনি মজার ও ভালোলাগার অভিজ্ঞতা বলেছেন। দর্শকের মন জয় করার পাশাপাশি গঠনমূলক সমালোচনা ও সবার দোয়া চেয়েছেন তিনি।
আকাশ মাহমুদ বলেন, গানটি তার ভীষণ পছন্দের এবং রাফতির নিষ্ঠা দেখেই প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধেছেন। পুরনো দিনের গ্রামীণ ধাঁচের এই মিষ্টি গান ও দুজনের কেমিস্ট্রি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।