প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে সৌন্দর্যবর্ধকসহ উপজেলা প্রশাসনের ১ লাখ ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে পৌরসভা চত্তর ও উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া, পলাশ, জারুল, সোনালু, পারুল, অর্জুন গাছের চারা রোপন করা হয়েছে।
পার্বতীপুর পৌরসভার চত্বরে প্রধান অতিথি হিসেবে চারা রোপণ ও বিতরণ কাজের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, অধ্যাপক ফয়েজুর রহমান, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগ সামাজিক দিনাজপুর এর মধ্যপাড়া সদর বীট কর্মকর্তা রাফিউল ইসলাম, রামপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একরামুল হক প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে এ উদ্যোগ
নিয়েছে পার্বতীপুর উপজেলা প্রশাসন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে। উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার আশপাশ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, খেলার মাঠ, ইউনিয়ন ভূমি অফিস, খাসপুকুর পাড়সহ উপযুক্ত স্থান সমূহে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হবে।