১৭ জুলাই ‘চরকি অ্যাওয়ার্ডস’

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেনসেশন চরকি কার্নিভাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ৫ বছর পূর্তি উদযাপনে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে ২০২৩ ও ২০২৪ সালের বিজয়ীদের ২৩টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আজ থেকে শুরু হয়েছে দর্শকনন্দিত ‘সাবস্ক্রাইবারস চয়েস’ বিভাগের ভোটগ্রহণ। দর্শকরা পযড়ৎশর.পড়স/ধধিৎফং লিংকে গিয়ে ভোট দিতে পারবেন। তবে প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে এবার প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মানিত করা হবে।

শুধু পুরস্কার নয়, এবারের কার্নিভালে থাকছে মাস্টার ক্লাস ও প্যানেল ডিসকাশন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নিরাপদ যৌন স্বাস্থ্য ও এইচআইভি প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবে চরকি ও সেনসেশন।