সরকার নতুন করে নদী খনন ও নৌপথ উন্নয়নে জোর দেওয়ায় ভবিষ্যতে এই খাতের ব্যবহার আরও বাড়বে এবং সেই সঙ্গে বাণিজ্যিক নৌযানের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে উঠছে, বাংলাদেশের ভবিষ্যৎ লজিস্টিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু থেকে যাচ্ছে নৌপথ।
দেশের নদীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকা- প্রসারের লক্ষ্যে নৌযানের বাড়তি চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে ব্র্যাক ব্যাংক নিয়ে এসেছে একটি সময়োপযোগী ও কৌশলগত লোন প্রোডাক্ট ‘তরঙ্গ’। এর মাধ্যমে নতুন নৌযান নির্মাণ, নতুন বা ব্যবহৃত নৌযান ক্রয় বা মালিকানা হস্তান্তর, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বোচ্চ ২৫ কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ৮ বছর মেয়াদি অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ নৌপথ ব্যবহার করে বালু ও কৃষিজাত পণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হয়, যা দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া, নৌপথে পণ্য পরিবহন খরচও তুলনামূলক অনেক কম।
মূলত সড়কপথের তুলনায় খরচ কম হওয়া এবং সড়কের ওপর চাপ কমাতে নৌপথ ব্যবহারে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। ফলে সচল নৌযানগুলোর সংস্কারের পাশাপাশি আধুনিক, নিরাপদ এবং দক্ষ নৌযানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।