১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাটে সংঘটিত নৃশংস গণহত্যার ৫৫ বছর পূর্তিতে স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম’ এবং ‘বাংলা ভুবন ঐকতান’-এর যৌথ উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনটির স্মৃতিচারণ করেন এবং আন্তর্জাতিকভাবে ওই গণহত্যার স্বীকৃতির গুরুত্বের ওপর আলোকপাত করেন।
আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেছা আদিত্যপুর গণহত্যা, কালীগঞ্জ গণহত্যা এবং ছাতনী গণহত্যা নিয়ে কথা বলেন।
সভায় সৈয়দপুরের শহীদ পরিবারের সদস্য সাইদুর রহমান বলেন, যে দেশটার মুক্তিযুদ্ধ না হলে জন্ম হতো না। সেই দেশের জন্ম নিয়ে আমরা তেমন ঘটা করে কোনো আয়োজন করি না। আমার দেশ মুক্তিযোদ্ধা তৈরির হ্যাঁচারি। কিন্তু আমরা শহীদ বুদ্ধিজীবী লেখছি, যেখানে অন্যান্য শহীদের ক্ষেত্রে জাত তৈরি করা হয়েছে।