মুজিবের মরদেহ ফেরত দিয়েছে ভারত

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় বিএসএফ-বিজিবির উপস্থিতিতে মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এ সময় নিহতের পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার বিকেলে দত্তগ্রাম সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব। তিনি দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে।

কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, বিএসএফ নিহত মুজিবের মরদেহ হস্তান্তর করেছে।