ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, এক সময় সামাজিক বন্ধনের দৃঢ়তার জন্য রাজশাহী বিশ্বের অন্যতম সুখী শহরের স্বীকৃতি পেয়েছিল। তিনি বলেন, গত ২০ বছরে মাদক ও কিছু অসাধু মানুষের কারণে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। গতকাল নগরীর একটি হোটেলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা : চ্যালেঞ্জ ও প্রতিকারবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, যারা সন্ত্রাসী, মাদক কারবারী এবং নারী ও শিশু নির্যাতনকারী, তারা জাতির শত্রু এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপস করা হবে না। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুনুর রশিদ।