ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের জার্সিতে স্বপ্নের মতো এক অভিষেক পারফর্ম করলেন বাংলাদেশী পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে দুই ইনিংসে ৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও ছোট কিন্তু কার্যকরী অবদান রেখে দলের ১৪০ রানের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
ম্যাচের প্রথম ইনিংসে কেন্ট মাত্র ১৭৮ রানে অলআউট হলেও শেষ উইকেট জুটিতে ব্যাট হাতে অবদান রাখেন হাসান মাহমুদ। ১১ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৮ বলে ১টি চারের সাহায্যে ৬ রান করে অপরাজিত থাকেন তিনি।
এরপর বল হাতে ইনিংসের শুরুতেই ল্যাঙ্কাশায়ারকে কাঁপিয়ে দেন হাসান। মাত্র ৬ ওভার বল করে ৩২ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। কাউন্টিতে তার প্রথম শিকার হন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার মার্কাস হ্যারিস। এরপর লিয়াম লিভিংস্টোন ও জোসেফ মুরসকেও সাজঘরের পথ দেখান তিনি, যার ফলে ল্যাঙ্কাশায়ার মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায়।
কেন্টের দেওয়া ৪২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা ল্যাঙ্কাশায়ারের সামনে দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়ে ১৬ ওভারে ৪টি মেডেনসহ মাত্র ৬৯ রান দিয়ে লুফে নেন ৬টি উইকেট।
ম্যাচে ৯ উইকেট ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে হাসানের সেরা বোলিং