মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এনামুল মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত এনামুল মাতুব্বর তিনি দত্তেরহাট গ্রামের এসকেন্দার আলী মাতুব্বরের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে এনামুল মাতুব্বরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নিজ ঘরে প্রবেশ করে গলায় রশি দিয়ে ফাঁস নেন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতাল, মাদারীপুরে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।