চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) সকালে তিনি সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জে এসে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছোট সোনামসজিদ, হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজার, তহাখানাসহ ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। এসময় তিনি প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্য সম্পর্কে খোঁজ খবর নেন। 

ছোট সোনামসজিদ পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন, তার স্ত্রীসহ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন এবং ইমিগ্রেশন কার্যক্রমও ঘুরে দেখেন।

উল্লেখ্য, ঐতিহাসিক ছোট সোনামসজিদ সুলতানী আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এবং প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে শিবগঞ্জে আসেন।