মেক্সিকোর হ্যাটট্রিক

মেক্সিকো ১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬ সালে বিশ্বকাপের আয়োজক হওয়ার মাধ্যমে ইতিহাসের প্রথম দেশ হিসেবে তিনবার পুরুষদের ফিফা বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে। একই সঙ্গে মেক্সিকো সিটির কিংবদন্তি অ্যাজটেকা স্টেডিয়াম বিশে^র একমাত্র স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন দশকে ‘১৯৭০-এর দশক, ১৯৮০-এর দশক এবং ২০২০-এর দশকে’ ফিফা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনন্য রেকর্ড গড়েছে। এ ছাড়া ১৯৭০, ১৯৮৬ ও ২০২৬ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের মাধ্যমেও এটি এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।