অনূর্ধ্ব-১৫ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট  ‘সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ’ অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সুস্থ জীবনধারার বিকাশের লক্ষ্যে মহসিন ক্লাবের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৫ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট  ‘সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ ২০২৬’  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) নারায়ণগঞ্জের খানপুর এলাকায় মহসিন ক্লাব মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জের ১২টি বিদ্যালয়ের ১২০ খুদে ফুটবলার অংশ নেয়। অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের দক্ষতা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল ম্যাচে গোলাকান্দাইল প্রি-কেডেট একাডেমি অ্যান্ড মডেল হাইস্কুল, ট্রাইবেকারে ৩-২ গোলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস হাইস্কুল্কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া গোলাকান্দাইলের গোলকিপার আল আমিন সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা হিসেবে আকাশ ও গোলকিপারের হিসেবে লক্ষ্মীনারায়ণের আদিত্য সেরা সম্মাননা অর্জন করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় টিমের সাবেক ফুটবলার সম্রাট হোসেন এমিলি ও  ইপিলিয়ন গ্রুপের ডিরেক্টর কিশোয়ার জাহানসহ আরও অনেকে।

তরুণদের জন্য ইতিবাচক, প্রতিযোগিতামূলক ও অনুপ্রেরণামূলক ক্রীড়া পরিবেশ তৈরিতে মহসিন ক্লাব ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।