ঢালিউডের বহুল চর্চিত অভিনেত্রী পরীমনি বরাবরই স্পষ্ট ও সোজা সাপটা কথা বলে আসছেন। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত হতে চেয়েছিলেন এই নায়িকা। এজন্য ‘সোনার তরি মাল্টিমিডিয়া’ নামে প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছিলেন। জমাকালো আয়োজনের সেই প্রতিষ্ঠান থেকে ‘ক্ষত’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি।
পরীমনি বলেন, ‘অনেক বড় ধাক্কা খেয়েছিলাম। সিনেমা নির্মাণের আগেই আমার অনেক টাকা লগ্নি হয়েছিল। খাল কেটে কুমির আনব কী , কুমির দেখলে আমি নিজেই ঝাঁপ দিই। ছবির যে নির্মাতা ছিলেন তার হতাশার ব্যাপারগুলো আমি নিতে পারিনি।’