সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগ

গৌরীপুরে রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮জুন) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখায় এদিন বিশেষ কয়েকজন রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুদ্দোহা মাসুম। সভাপতিত্ব করেন সেবানীড় ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাজিব ও শিক্ষা বৃত্তিবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম রুবেল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, আমির নাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুনতাসীর রায়হান, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মো. আবিদুর রহমান, সেবানীড় ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আল ইমরান মুক্তা।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর রক্তদান ফান্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সেবানীড় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ওয়ালি উল্লাহ রুবেল, তরিকুল ইসলাম, মহসিন মাহমুদ প্রমুখ।

সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা হলেন মো. রইছ উদ্দিন, হিমেল মাহমুদ, ইমরান হোসেন হৃদয়, শেখ মোহাম্মদ বিপ্লব, মো. শাহজাহান হোসেন, মো. আজিজুল ইসলাম, সংগঠন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন, রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি, ইয়াসিন আরাফাত ব্লাড সোসাইটি ইয়াসিন।