পুঁজিবাজার

নতুন কমিশনের সঙ্গে বিএপিএলসির বৈঠক

দেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়ন জোরদারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হয়।

সভায় পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ নিশ্চিতকরণ এবং দেশের পুঁজিবাজারে ভালো ও আর্থিকভাবে সক্ষম কোম্পানিগুলোর তালিকাভুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নতুন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর বাজারে আসার ক্ষেত্রে বিদ্যমান আইনি ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে বিএপিএলসির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলে বিএসইসি বাজার উন্নয়ন ও সাধারণ বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।