ঢাকায় টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৩৫ এএম

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, নতুন সোর্সিং সুযোগ সৃষ্টি ও বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে দেশ-বিদেশের বস্ত্র প্রস্তুতকারক, ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি, সোর্সিং বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রোসিলের জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বিজিবিএ সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টু এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এক্সপোর্ট উইং প্রধান আব্দুর রহিম খান বলেন, ‘উদ্ভাবন, কমপ্লায়েন্স এবং দক্ষ মানবসম্পদে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ দায়িত্বশীল ফ্যাশন ও টেক্সটাইল সোর্সিংয়ের বৈশ্বিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। ইনটেক্স বাংলাদেশের মতো প্ল্যাটফর্ম এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, হংকং, চীন, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ক্রেতা প্রতিনিধি ও সোর্সিং পেশাজীবীরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত