দুমকিতে ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে ফিরোজ খান (৪০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি মৃত রাজ্জাক খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাওহীদের নেতৃত্বে পুলিশের একটি দল ফিরোজের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার খাটের বিছানার নিচে তল্লাশি চালিয়ে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় একাধিক মাদকের মামলা ও একটিতে ওয়ারেন্ট আছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।