আমার বাবা মজার লেখক লেখেন গল্প-ছড়া,
বাবার লেখা গল্প-ছড়া মধুর ছন্দে ভরা।
আমার বাবার গল্পে আছে ঊর্মিমালার ঢেউ,
গল্প শুনে সবাই হাসে থামবে না আর কেউ।
আমার বাবার গল্পে আছে, কালো মেঘের বাজ,
বাবার লেখা নতুন গল্প শুনতে হবে আজ।
বাবার গল্পে মজার কথা, শুনতে এসো সব,
বাবার মুখে অট্টহাসি জুড়লো কলরব।
বাবার গল্পে রঙিন ময়ূর রঙিন পেখম মেলে,
বাবার গল্প শুনবো সবাই হাসবো সমাই মিলে।