পায়রা-কথা

আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৫৪ এএম

আগামীকাল বিশ্ব বাবা দিবস। ঠিক তার একদিন আগে প্রকাশিত হচ্ছে পায়রার বাবা দিবস সংখ্যা। বাবা দিবস সংখ্যার জন্য পায়রা বন্ধুদের লেখা ও আঁকা আহ্বান করা হয়েছিল। সাড়া ছিল অভিভূত হওয়ার মতো। স্থান স্বল্পতার কারণে সব লেখা ও আঁকা এ সংখ্যায় প্রকাশ করা সম্ভব হলো না। সময় নির্দিষ্ট ছিল ১৫ জুন পর্যন্ত। সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেকে জানতে চেয়েছেন, তারা এখনো লেখা ও আঁকা পাঠাতে পারবেন কি না। সেই বন্ধুদের বলতে চাই, অবশ্যই পাঠানো যাবে। যেকোনো সময়, যেকোনো বিষয়ে। পায়রাতে প্রকাশিত হবে তোমাদের লেখা ও আঁকা। সঙ্গে নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি, ঠিকানা ও যোগাযোগ নম্বর যুক্ত করে দেবে। আর অবশ্যই নিজের একটি ছবি (পাসপোর্ট সাইজের হলে বেশি ভালো)। পাঠাবে [email protected]  এই ইমেইলে।

বাবা দিবস সংখ্যায় পায়রা বন্ধুদের সঙ্গে লিখেছেন তিন প্রজন্মের তিন শিশুসাহিত্যিক। তারাও তাদের বাবাকে নিয়ে লিখেছেন। বাবাকে নিয়ে লিখতে গিয়ে তারাও ছোট্ট শিশুটি হয়ে গেছেন। লেখাগুলো তোমাদের ভালো লাগবে। ভালো থাকুক সবার বাবা! বাবা দিবসে বাবাকে ‘ভালোবাসি’ বলতে ভুলো না কিন্তু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত