বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশের একটি টিম একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে বোরহানউদ্দিন থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকার ৮নং ওয়ার্ডের বৈদ্যর পোল বাজার মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. আক্তারকে (২৮) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।