কারামুক্ত হলেন আবুল বারকাত

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবুল বারকাত। তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আদালত জামিন মঞ্জুর করলে মুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়। এরপর তিনি গতকাল শনিবার কারাগার থেকে মুক্তি পান।

পরিবার ও ঘনিষ্ঠজনদের দাবি, দীর্ঘ কারাবাসের কারণে ড. আবুল বারকাতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে গত বছরের ১০ জুলাই রাতে ধানম-ির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পর দিন তাকে কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ৭ জুন দুদকের এ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত।