হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে বলেছেন, হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়। 

রবিবার (২১ জুন) জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তিনি এই মন্তব্য করেন। 

হান্নান মাসউদের দেওয়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে হঠাৎ হট্টগোলের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই নির্দেশনা দেওয়া হয়।

অধিবেশন চলাকালীন আকস্মিক এই বাগবিতণ্ডার কারণে সংসদের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।