আইফোন কিনতে লাগতে পারে বেশি টাকা

প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবরের চেয়ে দুশ্চিন্তার খবরই দিলেন অ্যাপল প্রধান ঞরস ঈড়ড়শ। বিশ্ববাজারে মেমোরি চিপের তীব্র সংকট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আইফোনসহ অ্যাপলের বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিস্ফোরক চাহিদা বিশ্বজুড়ে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে। ফলে প্রয়োজনীয় উপাদানের সরবরাহ কমে গেছে, অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। এর প্রভাব পড়ছে প্রযুক্তি পণ্য নির্মাতাদের ওপর।

কুকের ভাষ্য অনুযায়ী, গ্রাহকদের ওপর অতিরিক্ত মূল্য চাপিয়ে না দেওয়ার জন্য অ্যাপল দীর্ঘদিন চেষ্টা করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। তাই আসন্ন আইফোন ১৮ সিরিজ, নতুন ম্যাকবুক ও আইপ্যাডের দাম আগের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু অ্যাপল নয়, মেমোরি বাজারের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রযুক্তি খাতের আরও অনেক বড় প্রতিষ্ঠান। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে ডেটা সেন্টার, সার্ভার ও স্মার্ট ডিভাইসে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরির চাহিদা বেড়েছে কয়েক গুণ, যা সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী মাসগুলোতে শুধু অ্যাপল নয়, প্রযুক্তি বাজারের প্রায় সব জনপ্রিয় ডিভাইসের দামই বাড়তে পারে। ফলে নতুন স্মার্টফোন বা ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে ক্রেতাদের হয়তো আরও বেশি অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।