নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জেমস আটক

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি রাকিবুল হাসান জেমসকে আটক করেছে ডিবি পুলিশ। 

রবিবার (২২ জুন) রাতে শহরের দক্ষিণ বড়গাছা নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা একত্রিত হওয়ার পরিকল্পনা করে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি রাকিবুল হাসান জেমসকে শহরের দক্ষিণ বড়গাছা নিজ বাসা থেকে রবিবার রাতে তাকে আটক করা হয়। ৫ আগস্টের পরে তার নামে মামলা থাকায় কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।