ইরাকের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৫-তে নিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। তার এই দুর্দান্ত নৈপুণ্যে প্রথমার্ধ শেষে ইরাকের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।
ম্যাচের ১৪ মিনিটের গোলটি সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে করা এমবাপ্পের গোলটি একবার হাইলাইটস দেখে নিতে পারেন। বাঁকানো শটটি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন।
গোলটির এমনি শক্তি। তাতে ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ গোলে রাঙালেন তিনি। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ইরাকের বিপক্ষে বিরতিতে গেছে ফ্রান্স। ৪১ মিনিটে জোড়া গোল পেতে পারতেন এমবাপ্পে।
শরীরকে দারুণভাবে স্পিন করিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকেছিলেন তিনি। তবে শট নেওয়ার মুহূর্তে হুসেইন আলি স্লাইড দিয়ে বলকে থামালে আর গোলটি পাওয়া হয়নি এমবাপ্পের।
দলকে লিড এনে দেওয়া গোলে একটা কীর্তি গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো নাজারিওকে ছুঁয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ইরাকের বিপক্ষে করা তার প্রথম গোলটি বিশ্বকাপে ১৫তম।