'মেসিই সর্বকালের সেরা', রেকর্ড ভাঙায় অভিনন্দন ক্লোসার

বিশ্বকাপের মঞ্চে নিজের দীর্ঘদিনের অক্ষুণ্ন রেকর্ড ভেঙে যাওয়ার পর লিওনেল মেসিকে প্রশংসায় ভাসালেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মেসি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে যাওয়ার পর ক্লোসে তাকে "বিশ্বকাপের নতুন রাজা" হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে ইন্টার মায়ামি তারকা মেসি অনন্য এই কীর্তি গড়েন। এর আগে ২০১৪ বিশ্বকাপ থেকে ১৬ গোল নিয়ে তালিকার শীর্ষে একচ্ছত্র আধিপত্য ছিল সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ক্লোসা।

রেকর্ড হারানোর পর ৪৮ বছর বয়সী এই জার্মান কিংবদন্তি মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, 'আমি সবসময়ই বলে এসেছি মেসি কোনো সাধারণ খেলোয়াড় নয়। আমার কাছে লিও-ই সর্বকালের সেরা ফুটবলার! অভিনন্দন, চ্যাম্পিয়ন!"

নিজের রেকর্ড ভাঙাতে ক্লোসার মনে কোনো আক্ষেপ নেই, বরং মেসির মতো মাপের একজন খেলোয়াড় তার রেকর্ডটি ভেঙেছেন দেখে তিনি বেশ আনন্দিত। মূলত ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ক্লোসে এক ভবিষ্যদ্বাণীতে জানিয়েছিলেন যে, এবার তার রেকর্ডটি টিকবে না।

সেই প্রসঙ্গে ক্লোসে বলেন, "এটা পুরোপুরি স্বাভাবিক। রেকর্ড তো একসময় না একসময় ভাঙবেই। আর মেসি যদি সেটা ভাঙে, তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির অনেক বড় ভক্ত, সবসময়ই ছিলাম।"

পরিসংখ্যানের পাতায় ক্লোসে বনাম মেসি

​রেকর্ডটি হাতবদল হলেও বিশ্বকাপের মঞ্চে দুই মহাতারকারই রয়েছে অবিশ্বাস্য কিছু কীর্তি:

 

  • ম্যাচ ও আসর: মিরোস্লাভ ক্লোসা ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে মোট ২৪টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছিলেন। অন্যদিকে, ২০০৬ জার্মান বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি রেকর্ড ২৮টি ম্যাচ খেলে নিজের গোলসংখ্যাকে নিয়ে গেছেন ১৮-তে। মেসি কেবল ২০১০ সালের বিশ্বকাপে কোনো গোল পাননি।
  • বিশ্বকাপ ট্রফি ও গোল্ডেন বুট: ক্লোসা ২০০৬ বিশ্বকাপে ৫টি গোল করে ‘অ্যাডিডাস গোল্ডেন বুট’ জিতেছিলেন এবং ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন। অন্যদিকে, মেসি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেও এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জেতেননি। চলমান ২০২৬ বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল করে এবারও সেই রেসে ভালোভাবেই আছেন তিনি।