রাজধানীতে ১১ দলের সমাবেশ আজ

রাজধানীতে বিজয়নগরে বিকেল ৫টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি অনুষ্ঠিত হবে গুম, খুন ও গণহত্যার বিচার দাবি, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে।

এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ জুন) ১১ দলীয় জোট দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করে ঘোষণা করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গতকাল এসব কর্মসূচির কথা জানানো হয়।