এমপি কামালের নেতৃত্বে যাত্রাবাড়ীতে জামায়াতের মিছিল

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:৩০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুম, খুন ও সন্ত্রাসের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৫ সংসদীয় আসনের যাত্রাবাড়ী থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) তারা এই কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৫ সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।

বিক্ষোভ মিছিলটি শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী অঞ্চল প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত