হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের লক্ষণ নিয়ে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১২৬ হাম রোগী। হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৯ জনের মধ্যে।

প্রকোপ শুরুর পর থেকে দেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।