চন্দনাইশে যুবলীগের দুই নেতাসহ ৪জন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আওয়ামী যুবলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় মোট ৪জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। সোমবার (২২জুন) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চন্দনাইশ উপজেলা বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন(৩৬) ও দোহাজারী পৌরসভা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২)। এ ছাড়া নিয়মিত ও সিআর পরোয়ানা মূলে মো. আরাফাত (২৫) ও মোছাম্মৎ নুর জাহান বেগমকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন নিয়মিত মামলায় এবং একজন সিআর পরোয়ানা মূলে গ্রেপ্তার হন।

মো. ওয়াসিম উদ্দিন বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী নোমিনির বাপের বাড়ীর মৃত মো. সেরজন খানের ছেলে, মাঈন উদ্দিন টিপু দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ড দোহাজারী সদর উল্লাপাড়া এলাকার শাহ আলমের ছেলে, মো. আরাফাত জোয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর জোয়ারা নগরপাড়া মৃত নুর হোসেনের ছেলে ও মোছাম্মৎ নুর জাহান বেগম হাজী আহমদ হোসেন চৌধুরী বাড়ী এলাকার আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।