চন্দনাইশে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা ও সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দিন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। তিনি সভার শুরুতে আলোচ্য বিষয়সমূহের ওপর বিস্তারিত আলোকপাত করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে জনসাধারণকে বিরত রাখা, বৃক্ষরোপণ এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়। এসবের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, মাদকসেবন, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়।

প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সমাজে অরাজকতা সৃষ্টি হয় এবং দেশের স্থিতিশীলতা ব্যাহত হয়। তিনি ভূমি সেবা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়ক এবং সরকারি জমিতে ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের সমস্যাগুলো তাঁকে অবহিত করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জন্ম ও মৃত্যু নিবন্ধন, বৃক্ষরোপণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পল্লী বিদ্যুতের ডিজিএম খন্দকার মুহাম্মদ আযম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সদস্য মো. সিরাজুল ইসলাম।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত