এবার ব্রাজিল ভক্তের মাথা ন্যাড়া

বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে মাথা ন্যাড়া করার বাজি ধরেন ব্রাজিলভক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জালাল ফরাজি। প্রতিশ্রুতি রাখতে গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে বন্ধুদের মধ্যে বসেই তিনি মাথা ন্যাড়া করেন। জালাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন রিজভীর সঙ্গে একটি বাজি ধরেন জালাল। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যদি আর্জেন্টিনা অস্ট্রিয়ার সঙ্গে আজকের ম্যাচে জিতে, তাহলে আমি মাথা ন্যাড়া করব।’ এই প্রতিশ্রুতির একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করায় তিনি স্বেচ্ছায় মাথা ন্যাড়া করেন। এ বিষয়ে জানতে চাইলে জালাল ফরাজি বলেন, ‘আর্জেন্টিনা ম্যাচটি জিতে যাওয়ায় আমি আমার কথা রাখতে স্বেচ্ছায় মাথা ন্যাড়া করলাম।’