২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও একজন সাক্ষীর জবানবন্দির মাধ্যমে বিচারকাজ শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। পরে এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনকারী ইউআইটিএস বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাকিব আহম্মেদ। তার অসমাপ্ত সাক্ষ্য শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এর আগে গত ৩০ এপ্রিল দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত ৩ ফেব্রুয়ারি রাশেদ খান মেনন ও কামরুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।