আলী খামেনির জানাজা উপলক্ষে তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ তিন দিন তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে।  

কর্তৃপক্ষের ধারণা, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এছাড়া ৭ জুলাই পবিত্র শহর কুম এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

খামেনিকে আগামী ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। কুম ও মাশহাদেও এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিবেশী ইরাকেও ৮ জুলাই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এর আগে নির্ধারিত শেষকৃত্যের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে আলী খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।