ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান এ আইনজীবী।

আবেদনে তিনি এ আইনকে অবৈধ দাবি করেছেন। রিটকারী আইনজীবী সাংবাদিকদের বলেন, ১৯৭২ সালে একটি কোলাবরেটরস অ্যাক্ট হয়েছিল। এটা করা হয়েছিল বাঙালি যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, পাকিস্তানের সঙ্গে থেকে যুদ্ধাপরাধ করেছে তাদের জন্য এ অ্যাক্ট হয়েছিল। এটা পুরনো আইন। কিন্তু এখন ওই সময়টা শেষ হয়ে গেছে। কেননা এর যে ফাংশনাটা ছিল সেই ফাংশনটা এখন আর বিদ্যমান নেই। তাই এ আইন থাকা উচিত নয়।