শিক্ষামন্ত্রী বললেন

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই। এখন সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।’ গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। প্রশ্নফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উে দ্যাগ নেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার বিষয়ে তিনি বলেন, চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে সেশনজট রাখা হবে না।