ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য ক্রাউন প্লাজা ঢাকায় বিশেষ অফার

কার্ডহোল্ডারদের জন্য বিশেষ লাইফস্টাইল ও হসপিটালিটি সেবা নিশ্চিতের লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলের সঙ্গে পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। 

চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডহোল্ডারগণ হোটেলের বুফে ডাইনিংয়ে একটি কিনলে একটি ফ্রি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ব্যাংক এশিয়ার সকল ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ আ লা কার্ট ডাইনিং, হেলথ ক্লাব, সুইমিং পুল এবং ভেন্যু বুকিং-এর ক্ষেত্রে ১০% মূল্যছাড় পাবেন।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং জনাব জিশান আহাম্মদ এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এরিয়া জেনারেল ম্যানেজার, আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া এবং ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. অশ্বিনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এই পার্টনারশীপ ব্যাংক এশিয়ার কার্ডহোল্ডারদের জন্য আকর্ষণীয় লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এটি কার্ডহোল্ডারদের জন্য ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের বিশ্বমানের আতিথেয়তা ও সেবাসমূহ উপভোগের সুযোগ আরও সহজলভ্য করবে।