পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে উপজেলার নৌমালা ইউনিয়নের শিয়ালকাঠী এলাকার চিংগুড়িয়া ভিটাবাড়িয়া খেয়াঘাট জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুকিম তালুকদার (২৯) ও মো. জহির হাওলাদার (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুকিম তালুকদার ওই এলাকার মৃত রব তালুকদারের ছেলে এবং মো. জহির হাওলাদার মৃত সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।