ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন ফুটপাত থেকে কালো কাপড়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে নবজাতক মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. লাভলু আহমেদ জানান, বিকালে খবর পেয়ে ঢাকা মেডিকেলের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এসময় নবজাতকটি একটি কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। ওই নবজাতকের বয়স হবে আনুমানিক ১দিন।
তিনি আরও জানান, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে গেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।