কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করে গাছগুলো উদ্ধার করে পুলিশ। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
পুলিশ জানায়, উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা গাছের চাষাবাদ হচ্ছে, স্থানীয়ভাবে এমন গোপন তথ্যের ভিওিতে রবিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত আব্দুস সালামের জমির পাশের কলা বাগান থেকে ২টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছ দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক চাষ, বিক্রি ও পাচার রোধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।